Share this book with your friends

If I Knew / যদি জানতেম

Author Name: Ratna Chatterjee | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

যদি জানতেম

এক নারীর জীবনের অপরিণত বয়সের কোনো সিদ্ধান্ত যা তাঁকে পরবর্তী সময়ে একের পর এক বহুবিচিত্র/ অবিশ্বাস্য/ রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে উপলব্ধি করিয়ে ছিল জীবনের মানে -তার গভীরতা। জীবন যুদ্ধে সবকিছু হারিয়ে ও যিনি তাঁর ভালোবাসার মানুষকে কোথাও ছোট হতে দেননি। দীর্ঘজীবন পরিক্রমায় যিনি আবিস্কার করেছিলেন, যাকে ভালোবাসা যায় তার ওপর কখনো প্রতিশোধ নেওয়া যায় না। জীবন এক সময় তাঁকে বিশ্বাস করিয়েছিল ,আপাতদৃষ্টিতে যাকে শেষ বলে মনে হয় তা হয়তো অন্য কিছু শুরু!"

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

রত্না চ্যাটার্জী

রত্না চ্যাটার্জী-----জন্ম ১৯৪৭সালের 22 শে জানুয়ারি পশ্চিমবঙ্গের মেদিনীপুর শহরে।


মাত্র আট বছর বয়সে এক বান্ধবীর মৃত্যুতে এতখানি শোকাহত হয়েছিলেন যে মায়ের কাছ থেকে একটি ডায়েরি চেয়ে তবে তাঁকে মানসিক অবস্থার কথা বোঝাতে হয়েছিল । বলা যেতে পারে লেখার জগতে এটাই প্রথম পদক্ষেপ।

ইনি প্রখ্যাত সাহিত্যিক ৺স্বর্গীয় শ্রী চারুচন্দ্র চক্রবর্তীর প্রথমা কন্যা। পিতার অনুরোধে বিভিন্ন গল্প /উপন্যাস পড়া খুবই অল্প বয়সেই শুরু করে দিয়েছিলেন। স্কুল শেষ হবার আগেই রবীন্দ্রনাথ ঠাকুর /শরৎচন্দ্র চট্টোপাধ্যায় /বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং সর্বোপরি তাঁর পিতার, (সাহিত্য জগতে যিনি জরাসন্ধ নামে খ্যাত) উপন্যাস, ছোট গল্পের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল।


কলেজ জীবনের শুরুতে তিনি প্রথম উপন্যাস লেখার চেষ্টা করেন, কিন্তু তা সফল হয়নি। সঠিক সময়ের জন্য তাঁকে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়েছিল।
১৯৮১ সালে কবিতা লেখা শুরু করেন। এরপর ১৯৯১ সালের জানুয়ারি মাসে তাঁর প্রথম উপন্যাস "যদি জানতেম" এর জন্ম হয়। উপন্যাস কে প্রকাশ করার সুযোগ পেতে গিয়ে তাঁকে 30 বছর অপেক্ষা করতে হয়েছে।


ব্যক্তিগত জীবনে তিনি একজন স্বচ্ছ, সৎ, সংবেদনশীল এবং আবেগ প্রবন মানুষ।

Read More...

Achievements