ভারতের অন্যতম দীর্ঘতম রাজবংশ ত্রিপুরার রাজবংশ। ত্রিপুরার ইতিহাস এক গৌরবশালী ইতিহাস। ত্রিপুরা ভারতের হাতে গোনা এমন কয়েকটি রাজ্যের একটি, যেটা না কখনো মোঘল শাসনে ছিল, না কখনো ব্রিটিশ শাসনে। ত্রিপুরার বহু ঐতিহাসিক তথ্য আজও দেশবাসীর অজানা। সেইসব তথ্য তুলে ধরার একটি ক্ষুদ্র প্রয়াস আমাদের এই পুস্তক।