সর্বোচ্চ নয় (৯) শব্দের উপযুক্ত শিরোনাম সহ ভাবসম্প্রসারণ যোগ্য কবিতাকে ‘পরমাণু কবিতা’ বলে। কবি হামিম হোসেন মণ্ডল রচিত এই পরমাণু কাব্যশৈলীর উপর শতাধিক পরমাণু কবিতা নিয়ে ‘পরমাণুভূতি’ নামের এই গ্রন্থটির প্রকাশ। কবি গ্রন্থটির নামকরণ করেছেন ‘পরমাণুভূতি’। পরমাণু কবিতায় তাঁর অনুভূতিগুলি প্রকাশ করার চেষ্টা করেছেন, যা কিছু কবি পরম অনুভূতিতে জেগেছে। তাই, এই নামকরণ।