এই কাব্যগ্ৰন্থের নাম ‘বিচিত্র কবিতা’। এর করণ কবিতাগুলি স্বাদ ও রসের দিক থেকে বেশ বৈচিত্র্যপূর্ণ এবং বিষয়বস্তুর দিক থেকেও। এই কাব্যগ্ৰন্থে আমার ২৩ টি কবিতা রয়েছে বিচিত্র ধরণের। প্রত্যেকটি কবিতা আমার ভাবনা, অনুভূতি ও কল্পনার সমন্বয়ে গঠিত।
কবি সুমন্ত রবিদাসের জন্ম ১৯৯৮, দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগ্রামে। স্কুল শিক্ষা ঠাকুরপুরা উচ্চ বিদ্যালয়ে। পতিরাম কলেজ থেকে সাম্মানিক বাংলায় স্নাতক এবং বর্তমানে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে পাঠরত। সন্ধ্যা সাহিত্য পত্রিকায় তার প্রথম অনুগল্প‘ আকাশ’ প্রকাশিত হয়।তারপর থেকে বিভিন্ন পত্রপত্রিকায় বহু লেখা প্রকাশিত হয়। বর্তমানে বাংলা সাহিত্যের আন্যতম পরিচিত মুখ।