Share this book with your friends

PARAMANUBHUTI / পরমাণুভূতি শতাধিক পরমাণু কবিতার একক সংকলন। পরম অনুভূতির কাব্যগ্রন্থ।

Author Name: Hamim Hossain Mandal | Format: Paperback | Genre : Poetry | Other Details

সর্বোচ্চ নয় (৯) শব্দের উপযুক্ত শিরোনাম সহ ভাবসম্প্রসারণ যোগ্য কবিতাকে ‘পরমাণু কবিতা’ বলে। কবি হামিম হোসেন মণ্ডল রচিত এই পরমাণু কাব্যশৈলীর উপর শতাধিক পরমাণু কবিতা নিয়ে ‘পরমাণুভূতি’ নামের এই গ্রন্থটির প্রকাশ। কবি গ্রন্থটির নামকরণ করেছেন ‘পরমাণুভূতি’। পরমাণু কবিতায় তাঁর অনুভূতিগুলি প্রকাশ করার চেষ্টা করেছেন, যা কিছু কবি পরম অনুভূতিতে জেগেছে। তাই, এই নামকরণ।

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

হামিম হোসেন মণ্ডল

হামিম হোসেন মণ্ডল। ডাকনাম - বুলবুল। বাংলা ম্যাগাজিন 'অনুভূতির কথায়' কৃষ্টিগত সাময়িকী-র সম্পাদক তথা প্রতিষ্ঠাতা। পাক্ষিক ই-কাগজ 'বুলবুলের বৈঠকখানা' সম্পাদনা করেন। কবি হিসেবে 'কাব্যশ্রী কবি', 'কাব্যসুধাকর', 'হাইকু প্রভাকর', সাংবাদিক হিসেবে 'সাহিত্য সুজন কৃতী সম্মাননা' প্রভৃতি বেশ কিছু উপাধি সম্মাননা পেয়েছেন। এছাড়া বিভিন্ন পত্র-পত্রিকা থেকে নানা সময়ে নানা সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। যেমন- সাহিত্যসাথী, সাহিত্য সুজন কৃতী প্রভৃতি। 'তারা নিউজ' থেকে 'সর্বভারতীয় সাংবদিক সম্মাননা' পেয়েছেন ২০২০ সালে। তাঁর সম্পাদিত কাব্য সংকলন হল 'অনুভূতির কথায়', 'নবরত্ন'। তাঁর সম্পাদিত একক গ্রন্থ হল 'স্মৃতিপটে গাঁথা', 'আমার মা'। 'আমার মা' গ্রন্থের প্রকাশক‌ও তিনি। তাঁর প্রথম প্রকাশিত একক গ্রন্থ হল 'প্রবন্ধ তোরণ'। পুবের কলম, নতুন গতি, দিনদর্পণ ইত্যাদি দৈনিক কাগজে তাঁর রচিত কবিতা প্রকাশ পেয়েছে। দৈনিক ও সাপ্তাহিক পত্রিকাগুলিতে নিয়মিত তাঁর বিভিন্ন ধরণের লেখা প্রকাশিত হয়। কখন কবিতা, অভিমত, নিবন্ধ, শব্দছক, অণুগল্প, সংবাদ প্রতিবেদন প্রকাশ পায়। আন্তর্জাতিক 'ই-প্রেসক্লাব'-এর মুর্শিদাবাদ জেলার উদ্যোক্তা।

Read More...

Achievements